লোড হচ্ছে...
মেজর (অব.) আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। সাংবাদিকদের সামনে তার সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে পিপি তার অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না।
২০ দিন আগে

একজন সিনিয়র নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) মো: আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানাতে পারেন। কিন্তু বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
২০ দিন আগে


